হিংসা-প্রতিহিংসার নোংরা রাজনীতির খেলা সর্বত্র বিরাজমান। যে খেলার শুরুটা নিরুত্তাপ হলেও শেষ পরিণতি খুবই ভয়াবহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট ইস্যুটি অন্যায়, জুলুম, সংবাদের ভিড়ে ভাটা পড়ে গেছে। 

আমরা সবাই কম-বেশি বহু ধারার শিক্ষাব্যবস্থার কুফল ভোগ করছি। বিতর্ক এড়িয়ে জনহিতকর ও বিজ্ঞানসম্মত শিক্ষাব্যবস্থা প্রচলন করতে না পারার ব্যর্থতা আমরা দূর করতে পারিনি। এর মধ্যে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ভ্যাট আরোপ করা মানে মড়ার উপর খাঁড়ার ঘা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সব শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না। এবারের ফলবিপর্যয় হওয়ার পরও দেখা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ আসন রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি পাস করেছে। সব শিক্ষার্থী তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না। যারা সুযোগ পাবে না তারা কী করবে? পড়ালেখা ছেড়ে দেবে নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে? রাষ্ট্র যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাখো-কোটি টাকা ভর্তুকি দিতে পারে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কেন প্রত্যাহার করতে পারবে না। এ রকম প্রশ্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট মহলের এ ব্যাপারে বোধোদয় হবে।

বিশ্ববিখ্যাত ফরাসি নাট্যকার ও হাস্যরসিক মলিয়ার (১৬২২-১৬৭৩) একবার সেরবোর্ন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গল্প শোনাচ্ছিলেন। গল্পটা এ রকম : “এক গণ্ডমূর্খ ধনী জমিদার প্যারিস থেকে অল্প দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছেন। নিজের প্রিয় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি গ্রামে বেড়াতে বের হয়েছেন। রাস্তার ধারে এক নতুন বাড়ি দেখে তিনি থমকে দাঁড়ালেন। সেখানে অনেক ছেলেমেয়ের ভিড় দেখে তার কৌতূহল হলো। একটি ছেলেকে ডেকে তিনি রাজকীয় গাম্ভীর্যভাবে জিজ্ঞেস করলেনÑ ‘এখানে কী হচ্ছে’? ছেলেটি বলল, এটা বিশ্ববিদ্যালয়। এখানে হাজার ফ্রাঁ (ফরাসি মুদ্রা) জমা দিলে পিএইচডি পাওয়া যায়। যারা হাতে বা পায়ের বুড়ো আঙুলে টিপছাপ দিতে পারে তারা এক হাজার ফ্রাঁ জমা দিলেই ডিগ্রি পেয়ে যায়। জমিদার তো বেজায় খুশি হয়ে ভেতরে গেলেন। কড়কড়ে নতুন এক হাজার ফ্রাঁ জমা দিয়ে ভিসির কাছ থেকে টিপছাপ দিয়ে ডিগ্রি নিয়ে এলেন। বাড়ি ফেরার পথে হঠাৎ তার মনে হলোÑ হায়! আমি কী বোকা, আমার ঘোড়ার জন্যও তো একটি ডিগ্রি আনতে পারতাম। যেই ভাবা সেই কাজ, ফিরে গিয়ে ভিসিকে বললেন, এই নিন আরো এক হাজার ফ্রাঁ আমার ঘোড়া আশা করি অন্তত পায়ে টিপছাপ দিতে পারবে, সুতরাং তাকেও একটি ডিগ্রি দিন। কিছুক্ষণ জমিদারের মুখের দিকে তাকিয়ে থেকে অবশেষে ভিসি বললেন, স্যরি আমরা শুধু গাধাদেরই ডক্টরেট দিয়ে থাকি, ঘোড়াদের দিই না।” 

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুনামের চেয়ে দুর্নামের পাল্লা একটু হলেও বেশি। তাই বলে সব বিশ্ববিদ্যালয় যে শুধু ডিগ্রি বিক্রি করছে তা কিন্তু নয়। অস্বীকার করার উপায় নেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগই অযৌক্তিক মাত্রায় টিউশন ফিসহ নানা কায়দায় শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চহারে অর্থ আদায় করে থাকে। তবে সব বিশ্ববিদ্যালয়কে একই পাল্লায় পরিমাপ করা সঠিক হবে না। সংখ্যায় একেবারে নগণ্য হলেও কিছু বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থেই শিক্ষার মান ধরে রাখার চেষ্টায় নিয়োজিত রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রির। কিন্তু সবাই তো সার্টিফিকেট বিক্রি করছে না। আমার মনে হয় ঢালাওভাবে সব কিছু একপেশে করে গুলে ফেলার যৌক্তিকতা নেই। উচ্চশিক্ষা গ্রহণের জন্য লেনদেনকৃত অর্থের ওপর ভ্যাট আরোপ করা হলে হাজারো শিক্ষার্থীকে তার মাশুল গুনতে হবে। বাংলাদেশ এখনো শিক্ষার কাক্সিত মানে পৌঁছতে পারেনি। যেখানে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো দরকার, সেখানে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা উচ্চশিক্ষার অন্তরালে একটি বড় বাধা। উচ্চবিত্ত পরিবারের পক্ষে এই ভ্যাট প্রদানে সমস্যা না হলেও নিতান্ত গরিব পরিবার থেকে আসা শিক্ষার্থীদের শিক্ষাজীবন হয়ে পড়বে অনিশ্চিত।

নিকট অতীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবে না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা ৫০ হাজার ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। আর মাত্র সাড়ে ৭ শতাংশ ভ্যাট কেন দেবে না? এটা হতে পারে না। তাদের আন্দোলনে আমার কোনো সমর্থন নেই। চলতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে শিক্ষাকে মৌলিক অধিকার বলা হলেও এবার বাজেটে এ খাতে ভ্যাট আরোপ করা হয়েছে, যা সংবিধান পরিপন্থী। যেখানে শিক্ষার দ্বিগুণ বাজেট বরাদ্দ দেয়ার কথা, সেখানে এ বছর বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ২ দশমিক ১৮ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ভ্যাটমুক্ত শিক্ষার বিষয়টি ভেবে দেখার এখনই সময়। 
tofazzul1982@gmail.com - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/49395#sthash.nV8N8S0e.dpuf

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৬ এপ্রিল এসেছিলেন হোমবাউন্ড প্যাকারস ও শিপারস লিমিটেডের কর ও আইনবিষয়ক ব্যবস্থাপক মো. আরশেদ আলী। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর ও ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন করের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন।

কথাবন্ধু: ট্যাক্স ও ভ্যাট এই দুটির মধ্যে তফাত কী?
মো. আরশেদ আলী: ইনকাম ট্যাক্স অর্থ আয়কর এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্ষেপে ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর (মূসক)। একটি প্রতিষ্ঠান, একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ীর নির্দিষ্ট সীমার মধ্যে যে আয় হয়, তার ওপর সরকারকে নির্দিষ্ট কর দিতে হয়। তবে ট্যাক্স ও ভ্যাট দুটি শব্দের তফাত রয়েছে। নির্দিষ্ট আয়ের ওপর যে কর দেওয়া হয়, তাকে বলে আয়কর। আর ভ্যালু অ্যাডিশন অর্থাৎ একটি পণ্যের জন্য যে মূল্য সংযোজন করা হয়, এর ওপর যে করটা দিতে হবে, তাকেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে ভ্যাট বলা হয়। 
কথাবন্ধু: বাংলাদেশে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে?
মো. আরশেদ আলী: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিকম পাস কোর্সে, বিকম অনার্স, বিবিএ, অ্যাকাউন্টিং বিভাগে পড়াশোনা করলে আয়কর বিষয়টি এরই মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যাঁরা বিবিএ ও আইন বিষয়ে পড়াশোনা করেন, তাঁরাও আয়কর বিষয়টি পড়ছেন। কিন্তু ভ্যাট বিষয়টি আমাদের দেশের শিক্ষাক্রমে খুব একটা দেখা যায় না। 
কথাবন্ধু: বাংলাদেশে কর বিষয়টির গুরুত্ব এবং চাকরির ক্ষেত্রগুলো কী কী?
মো. আরশেদ আলী: বাংলাদেশে এ বিষয়টির ব্যাপকতা অনেক। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়কর ও মূল্য সংযোজন করের গুরুত্ব অপরিসীম। তাই প্রতিটি প্রতিষ্ঠান, ছাত্র বা নাগরিক যে-ই হোন না কেন, সবাইকে আয়কর ও মূল্য সংযোজন কর সম্পর্কে জানা উচিত। বর্তমানে অনেকে আয়কর দিতে আগ্রহী কিন্তু তাঁরা জানেন না আয়কর কোথায় ও কীভাবে দিতে হবে। এ ক্ষেত্রটিতে চাকরির সুযোগ অনেক। এ ক্ষেত্রে মানবসম্পদ বিভাগে যোগ্যতাসম্পন্ন লোকের দরকার রয়েছে। তাই ট্যাক্স ও ভ্যাটের ক্ষেত্রে বাংলাদেশে চাকরির সুযোগ অনেক বেশি। 
কথাবন্ধু: পড়াশোনা শেষে চাকরির শুরুতেই এই বিভাগে কী ধরনের কাজের সুযোগ রয়েছে?
মো. আরশেদ আলী: আপনি যদি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হন, তাহলে চাকরির শুরুতেই আপনি প্রাথমিক পর্যায়ে নয়, নির্বাহী পদেও কাজ করতে পারেন। এ জন্য আপনাকে আইন সম্পর্কে জানতে হবে। কীভাবে আয়কর ও মূল্য সংযোজন কর জমা দেবেন। সবকিছুই আপনাকে জানতে হবে। চাকরির ক্ষেত্রটি অনেক বড়। 
কথাবন্ধু: বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের এ বিষয়ে কোনো তফাত রয়েছে কি না?
মো. আরশেদ আলী: আইনের ক্ষেত্রে এর কোনো পার্থক্য নেই। বিষয়বস্তু ও বৈশিষ্ট্যগুলো একই। কিন্তু আমাদের দেশে ভ্যাটের পরিমাণ, কীভাবে জমা দেবেন, কত টাকা জমা দেবেন—এসব ব্যাপারে পার্থক্য রয়েছে। বাকি সবকিছু প্রায় এক রকম।
কথাবন্ধু: বাংলাদেশে কোনো ব্যবসা করতে গেলে আয়কর ও ভ্যাটের বিষয়কে কতটুকু প্রাধান্য দেওয়া উচিত?
মো. আরশেদ আলী: এখানে শুধু চাকরি পর্যায়ে নয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম করের পরিমাণ নির্ধারণ করা আছে। কোথায় কী ধরনের কাগজপত্র দরকার, কোথায় জমা দেবেন, কীভাবে জমা দেবেন—এগুলো জানতে হবে। রেজিস্ট্রেশন ও মূসক চালান সম্পর্কে জানতে হবে। তাই প্রতিষ্ঠানগুলোতে এ ব্যাপারে দক্ষ ও যোগ্য কর্মী নেওয়া উচিত।
কথাবন্ধু: পেশা হিসেবে কেউ এই বিষয়ে কাজ করতে চাইলে তাঁর ক্ষেত্রে করণীয় কী?
মো. আরশেদ আলী: আয়কর ও ভ্যাট আইন যদি কেউ অনেক ভালো জানেন, তাহলে তিনি এ পেশায় অবশ্যই আসতে পারেন। এ জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া সনদ থাকলে তা অবশ্যই সম্ভব। এনবিআরে পরীক্ষা দিতে পারেন। যদি পাস করেন তাহলে এনবিআর আপনাকে আইটিপি হিসেবে একটি সনদ দিয়ে থাকে। তখন তাঁরা আয়কর নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এ ছাড়া ভ্যাট আইনেও এনবিআর বিজ্ঞপ্তি দেয়। যদি কেউ পাস করেন, তাহলে তাঁকে ভ্যাট কনসালট্যান্ট হিসেবে এনবিআর লাইসেন্স দেয়। তাই কেউ যদি চাকরি না করে একে পেশা হিসেবে নিতে চান, তাহলে এর ক্ষেত্রটি অনেক বড় পরিসরে রয়েছে। আয়কর ও মূল সংযোজন কর সম্পর্কে সবারই পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকা উচিত।
কথাবন্ধু: কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি?
মো. আরশেদ আলী: শুধু সাধারণ পড়াশোনা নয়, এ জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এর কোনো বিকল্প নেই। এ জন্য প্রথম আলো জবস এবং আরও কিছু প্রতিষ্ঠান এ বিষয়ের ওপর কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তাই এ বিষয় নিয়ে কাজ করতে হলে অবশ্যই এ প্রশিক্ষণগুলো নেওয়া উচিত। আর অনেক বেশি পড়তে হবে। যত শিক্ষা তত জ্ঞান।
কথাবন্ধু: বর্তমান প্রজন্মকে এই বিষয়ে আরও উদ্বুদ্ধ করতে আপনার দিকনির্দেশনা কী হবে?
মো. আরশেদ আলী: বর্তমান প্রজন্মকে বলব, সততার সঙ্গে কাজ করুন। নিষ্ঠার সঙ্গে কাজ করুন। বেশি বেশি বই পড়ুন। পড়ার কোনো বিকল্প নেই। যত বেশি পড়াশোনা করবেন তত বেশি জ্ঞানার্জন করবেন। যাঁর কাছে জ্ঞান অস্ত্র যত বেশি থাকবে, সাফল্য তত দ্রুত তাঁর কাছে এসে পৌঁছাবে।
গ্রন্থনা: সুদীপ দে


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহুসংখ্যক স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। বাঙালিদের সাথে একই ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করলেও এই সব জনগোষ্ঠীর প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ভাষা, ঐতিহ্য, সাহিত্য, লোকগাথা, সাংস্কৃতিক চর্চা ও স্থানীয় জ্ঞান। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এদেশের সংস্কৃতি বহুমাত্রিকতা লাভ করেছে। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর বহুমাত্রিক ক্ষমতা চর্চার নেতিবাচক প্রভাবে আদিবাসীদের স্বতন্ত্র সংস্কৃতি আজ বিপন্ন প্রায়। কিন্তু ‘আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র’- শীর্ষক সনদের ৩নং ধারায় বলা হয়েছে, আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং এই অধিকার বলে আদিবাসীরা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক অবস্থান ও মর্যাদা নির্ণয় এবং অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে পারে (সংহতি, ২০০৭: ৮৯-৯০)। তথাপি বাংলাদেশে বাঁধ, সংরক্ষিত এলাকা, পার্ক, প্রতিবেশ-পর্যটন, সামাজিক বনায়ন, জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আদিবাসীরা উন্নয়নের নামে উচ্ছেদ, প্রতারণা, ক্ষতির সন্মুখীন হচ্ছে এবং বনের আদিবাসীদের এখনো বলা হচ্ছে পরিবেশ উদ্বাস্তু (প্রাগুক্ত, পৃ-৮৯-৯০)। অন্যদিকে জাতিসংঘ মনে করে আদিবাসীদের জীবন-সংস্কৃতি ছিল পরিবেশের জন্য ভারসাম্য ও বন্ধুত্বপূর্ণ (প্রাগুক্ত, পৃ-৮৭)। প্রজন্মান্তরে আদিবাসী জনগণ বিশ্ব পরিবেশকে সমৃদ্ধ করছে।

বিশ্বের ৫টি মহাদেশের প্রায় ৭০টি দেশে কমপক্ষে ৫০০০ স্বতন্ত্র আদিবাসী জাতিগোষ্ঠীর প্রায় ৩৭ কোটি আদিবাসী বসবাস করছে (সংহতি, ২০০৩:৩৮ ও আদিবাসী মানবাধিকার রির্পোট, ২০০৮:১০)। পৃথিবীর অন্যান্য অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের মত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজেদের অস্তিত্ব ও স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য ক্ষেত্রবিশেষে আজ বিলোপসাধনের প্রান্তিকতায় এসে দাঁড়িয়েছে। নৃতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিকদের মতে, অবিভক্ত ভারতবর্ষে আর্যদের আগমনের বহু পূর্বেই আদিবাসীরা ভারতে এসেছিলেন, কিন্তু আর্যরা ভারতবর্ষে পরে এলেও তাদেরকে ভারতবর্ষের প্রতিষ্ঠাতা ধরা হয় (ঘোষ, ২০০০:১১)। পরবর্তী সময়ে আর্যরা ভারতবর্ষে এসে বসতি স্থাপন করে এবং আদিবাসীদেরকে তাদের নিজেদের বাসস্থান থেকে বিতাড়িত করে বসতি বিস্তার করতে শুরু করে (বাস্কে, ১৯৯৯)। আর্যদের ভূমিদখল প্রক্রিয়ার একটি পর্যায়ে আদিবাসীরা পঞ্চসিন্ধু, যমুনা, গঙ্গা ও নর্মদা, কাবেরী উপত্যকা আর্য অভিযাত্রীর কাছে ছেড়ে দিয়ে দূর্গম গিরিকন্দরে ও অরণ্যে আশ্রয় গ্রহণ করে (ঘোষ, ২০০০:১১)। কিন্তু হাজার বছর ধরে আর্য-ভারত এবং আদি-ভারতে একই ভৌগলিক সীমারেখার মধ্যে থেকেও আদিবাসী সংস্কৃতির সমন্বয় ঘটেনি (প্রাগুক্ত, পৃ-৯)। ইতিহাসের ধারাবাহিকতায় অবিভক্ত ভারতবর্ষ বিভাগের পরবর্তী সময়ে তিনটি আলাদা রাষ্ট্রে (ভারত, বাংলাদেশ ও পাকিস্তান) বসবাসরত আদিবাসীরা মোট জনগোষ্ঠীর ক্ষুদ্র অংশ হিসেবে নিজ নিজ রাষ্ট্রে নাগরিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এখনো আন্দোলন করছে।
ভারতবর্ষে আদিবাসী বিষয়ক নৃতাত্ত্বিক গবেষণা শুরু হওয়ার প্রথম পর্যায়ে এই জনগোষ্ঠীকে ‘ট্রাইব’ বলা হ’ত। উনবিংশ শতকের ইংরেজ নৃবিজ্ঞানীগণ নৃতাত্ত্বিক সমীক্ষা চালানো সময় অনুন্নত ও জ্ঞাতিসম্পর্কীয় জনগোষ্ঠীকে চিহ্নিত করতে রোমান শব্দ ‘ট্রাইবুয়া’ (ট্রাইবুয়া> ট্রাইবাস্>ট্রাইব) থেকে ‘ট্রাইব’ শব্দটি ব্যবহার করা শুরু করেন (বিশ্বাস, ২০০৫:৬)। তৎকালীন ভারতীয় সরকারি নথি-পত্রে এবং নৃবৈজ্ঞানিক গবেষণাসমূহে এই জনগোষ্ঠীগুলোকে ট্রাইব, সেমিহিন্দুইজড এ্যাবোরিজিন (ঞৎরনব ্ ঝবসর- ঐরহফঁরুবফ ধনড়ৎরমরহব) হিসেবে চিহ্নিত করা হয় (প্রাগুক্ত, পৃ-৬)।

দীপঙ্কর ঘোষ সম্পাদিত ‘বাংলা সাময়িকপত্রে আদিবাসীকথা (২০০৫)’ গ্রন্থের সম্পাদকীয়তে উল্লেখ আছে যে, ভারতে ১৮৯১ সালের আদমশুমারীতে আদিবাসী জনগোষ্ঠীকে ‘জঙ্গলের আদিবাসী’ বা বনবাসী (ঋড়ৎবংঃ ঞৎরনব) হিসেবে বলা হয়। ১৯০১ সালের লোকগণনায় অহরসরংঃ, ১৯১১ সালের প্রদত্ত তথ্যে ঞৎরনধষ ধহরসরংঃ ড়ৎ ঢ়বড়ঢ়ষব ভড়ষষড়রিহম ঃৎরনধষ ৎবষরমরড়হ হিসেবে পরিচিতি পায়, ১৯২১ সালের লোকগণনায় এই জনগোষ্ঠীকে পাহাড়ি ও জঙ্গলের অধিবাসী ও ১৯৩১ সালের লোকগণনায় ‘আদিম জনজাতি’ (ঢ়ৎরসরঃরাব ঃৎরনব) হিসাবে বর্ণনা করা হয়। এছাড়া ১৯৩৫ সালে ভারত সরকারের এ্যাক্ট অনুসারে এই জনগোষ্ঠীকে ‘পশ্চাৎপদ জনজাতি’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী পর্যায়ে এই গোষ্ঠীসমূহের মানুষকে অন্যান্য মানুষ থেকে আলাদা করে বোঝানোর জন্য নরগোষ্ঠী, নৃগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, ক্ষুদ্র জাতিসত্তা, পাহাড়ি, জংলী, জুম্মা, নিম্নবর্গের মানুষ প্রভৃতি সমার্থক সম্বোধনসূচক শব্দ বা নাম ব্যবহার করা হয়েছে।

ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা ধনড়ৎরমরহব ও ধনড়ৎরমরহধষ ঃৎরনবং শব্দগুলো ব্যবহার করেছে অর্থনৈতিকভাবে দূর্বল ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও শিক্ষার দিক থেকে অগ্রসর জনগোষ্ঠী থেকে আলাদা করে উপস্থাপনের জন্য (বিশ্বাস, ২০০৫:৪)। বাংলাদেশের সরকারি নথিপত্রে এই জনগোষ্ঠীকে ‘উপজাতি’ হিসেবে সম্বোধন করা হয়েছে (প্রাগুক্ত, পৃ-৬)। সরকারি পর্যায়ে ‘উপজাতি’ শব্দটি গ্রহণযোগ্য হলেও দেশের নাগরিক সমাজে ব্যাপক সমালোচনার সন্মুখীন হয়েছে। ‘উপজাতি’ (অবজ্ঞা অর্থে ব্যবহৃত) নাম পরিবর্তনের জন্য শুধুমাত্র নাগরিক সমাজ নয় সমতল ও পাহাড়ি জনপদের আদবাসীরাও বিভিন্ন সময়ে, বিভিন্ন মাধ্যমে আবেদন জানিয়েছে। কিন্তু প্রত্যেকটি সরকার তাদের র্র্পূবাবস্থানে অটুট রয়েছে। বর্তমানে বেসরকারি পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে এই জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সম্বোধন করা হচ্ছে। কিন্তু বুদ্ধিজীবী মহলে ‘আদিবাসী’ শব্দ নিয়েও নানা ধরনের তাত্ত্বিক বিতর্ক রয়েছে। মূলত ইংরেজি ওহফরমবহড়ঁং শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে বর্তমানে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। তবে ‘উপজাতি’ শব্দের একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে এটি গণ্য করা যায় না। আন্তর্জাতিকভাবে ওহফরমবহড়ঁং চবড়ঢ়ষবং বলতে তাদেরকে বোঝানো হচ্ছে, যাদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে (সংহতি, ২০০৩:২৭)।

সময় পরিবর্তনের মধ্য দিয়ে বিদ্যাজগতে উল্লেখিত নামগুলো পরিবর্তিত হয়েছে, যুক্ত হয়েছে নতুন নতুন সম্বোধনসূচক শব্দ। পরিবর্তীত সম্বোধনসূচক শব্দগুলো আদিবাসীদের নিজেদের দেয়া নয়। বরং উল্লেখিত শব্দসমূহ তৈরি হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে গবেষকবৃন্দের জ্ঞান ও চিন্তাচেতনা থেকে। ফলে গবেষকদের পরিবর্তনশীল জ্ঞানচর্চার ধারায় বিশ্বব্যাপী আদিবাসীদের সার্বজনীন জাতিগত পরিচয় নির্মাণের জন্য নির্দিষ্ট কোন সম্বোধনসূচক শব্দ আজ পর্যন্ত তৈরি হয়নি।
পৃথিবীতে বসবাসকারী সকল আদিবাসী জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে বোঝানোর জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে ও ব্যক্তি পর্যায়ে নানা ধরনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে, “ঞযব ড়িৎষফ ঈড়ঁহপরষ ড়ভ ওহফরমবহড়ঁং ঢ়বড়ঢ়ষব এর সংজ্ঞা অনুযায়ী, ‘‘ওহফরমবহড়ঁং ঢ়বড়ঢ়ষবং ধৎব ংঁপয ঢ়ড়ঢ়ঁষধঃরড়হ মৎড়ঁঢ়ং ধং বি ধৎব, যিড় ভৎড়স ড়ষফ-ধমব ঃরসবং যধাব রহযধনরঃবফ ঃযব ষধহফং যিবৎব বি ষরাব, যিড় ধৎব ধধিৎব ড়ভ যধারহম ধ পযধৎধপঃবৎ ড়ভ ড়ঁৎ ড়হি রিঃয ংড়পরধষ ঃৎধফরঃরড়হং ধহফ সবধহং ড়ভ বীঢ়ৎবংংরড়হ ঃযধঃ ধৎব ষরহশবফ ঃড় ঃযব পড়ঁহঃৎু রহযবৎরঃবফ ভৎড়স ড়ঁৎ ধহপবংঃড়ৎং, রিঃয ধ ষধহমঁধমব ড়ভ ড়ঁৎ ড়হি ধহফ যধারহম পবৎঃধরহ বংংবহঃরধষ ধহফ ঁহরয়ঁব পযধৎধপঃবৎরংঃরপং যিরপয পড়হভবৎ ঁঢ়ড়হ ঁং ঃযব ংঃৎড়হম পড়হারপঃরড়হ ড়ভ নবষড়হমরহম ঃড় ধ ঢ়বড়ঢ়ষব, যিড় যধাব ধহ রফবহঃরঃু রহ ড়ঁৎংবষাবং ধহফ ংযড়ঁষফ নব ঃযঁং ৎবমধৎফবফ নু ড়ঃযবৎং (জধযধসধহ, ২০০৬:৫৫).’’ অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী বলতে এমন সব জনগোষ্ঠীকে বোঝায়, যারা প্রাচীনকাল থেকে তাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া ভূমিতে উত্তরাধিকার সূত্রে বসবাস করছে। যারা নিজেদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রক্ষণশীল। যাদের নিজস্ব ভাষা ও অন্যান্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা তাদেরকে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকে পৃথক হিসেবে চিহ্নিত করছে।

দীপঙ্কর ঘোষ, ‘বাংলা সাময়িকপত্রে আদিবাসীকথা (২০০৫)’ গ্রন্থের সম্পাদকীয়তে আদিবাসী জনগোষ্ঠীর মূল বৈশিষ্ট্য হিসেবে কয়েটি বিষয় তুলে ধরেন, সেগুলো হল-
(ক) আদিবাসীরা একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে বাস করে নিজস্ব জীবনধারণের ঐতিহ্য বহন করে
(খ) আদিবাসীরা ভাষা, আচার, ধর্মীয় বিশ্বাস, শিল্পকলার ক্ষেত্রে স্বতন্ত্র
(গ) পেশাগত দিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রাচীন উপাদানের বিশেষত্ব দেখা যায়
(ঘ) সাধারণত আদিবাসীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ও অর্থনৈতিকভাবে পশ্চাদপদ হিসেবে দেখা হয়
Working Group on Indigenous Populations (WGIP)–র ১৯৮৫ সাল থেকে তাদের প্রণীত আদিবাসী অধিকার বিষয়ক খসড়া ঘোষণাপত্র United Nations Declaration on the Rights of Indigenous Peoples-এ আদিবাসীদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার কথা বিস্তৃতভাবে স্বীকার করা হয় এবং নিম্নোক্ত বিষয়সমূহ সন্নিবেশ করা হয়-

ক্স আত্মনিয়ন্ত্রণের অধিকার
ক্স সমষ্টিগত মালিকানার অধিকার
ক্স ভূমি, ভূখন্ড ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও নিয়ন্ত্রণের অধিকার
এখানে আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি) সংরক্ষণের মাধ্যমে তাদের রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বজায় রাখা এবং আদিবাসী জনগণের উপর, তাদের সম্পত্তি ও ভূখন্ডের উপর প্রভাব ফেলে এমন যে কোন কাজের ক্ষেত্রে আদিবাসীদের পূর্ব সম্মতি নেয়া ও তাদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের দিকে বিশেষভাবে জোর দেয়া হয়েছে (সংহতি, ২০০৩:৪০-৪১)।
আন্তর্জাতিক বিভিন্ন আইনগুলোতে আদিবাসীদের সমষ্টিগত/সমন্বিত অধিকারকে শ্রদ্ধার চোখে দেখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বহুপাক্ষিক সংস্থা বা সংগঠন সৃষ্টি হওয়ার পর থেকে এ বিষয়ে নিয়ে আরও বিস্তর আলোচনা, তর্ক-বিতর্ক হয়েছে। জাতিসংঘ ১৯৮৯ সালে আদিবাসীদের অধিকারের ওপর একটি সার্বজনীন ঘোষণাপত্র জারি করেছে। এ ঘোষণাপত্রে স্পষ্টভাবে আদিবাসীদের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ২০০৫ সালে সরকার কর্তৃক প্রণীত ‘‘প্রথম জাতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (চজঝচ-১)’’ প্রণয়ন করা হয়; যেখানে আদিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অধিকার লংঘনের কথা উল্লেখ করা হয়। দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে আদিবাসী জনগোষ্ঠীকে বাংলা ভাষায় ‘‘আদিবাসী’’ এবং ইংরেজিতে ‘ÔÔEthnic MinorityÕÕ হিসেবে অভিহিত করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে আদিবাসী ও ওহফরমবহড়ঁং শব্দ ব্যবহার না করে উপজাতি ও ঞৎরনধষ শব্দ ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। অথচ বাংলাদেশের বিভিন্ন আইন যেমন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন, ১৯৫০ সালের ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ও ১৯৯৫ সালের অর্থ আইনে ওহফরমবহড়ঁং ও ধনড়ৎরমরহধষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে (প্রাগুক্ত, পৃ-২৩)।

পৃথিবীতে কোন একটি দেশে শুধুমাত্র একটি জাতিগোষ্ঠী বসবাস করে-এই ধরনের বৈশিষ্ট্য মন্ডিত রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসীরা বসবাস করছে। কিন্তু বাংলাদেশে আদিবাসী লোকসংখ্যা কত এবং কতগুলো স্বতন্ত্র জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করছে সেই বিষয়ে সরকারি নথিপত্রে উল্লেখিত পরিসংখ্যান বর্তমানে আদিবাসীদের কাছে বিতর্কিত।

বাংলাদেশের ‘‘রাষ্ট্রীয় ভূমি অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন (১৯৫০)’’ এর ৯৭ নং অনুচ্ছেদে বাংলাদেশে বসবাসরত অনেক স্বতন্ত্র আদিবাসী জাতিগোষ্ঠীর নাম উল্লেখ নেই। রাষ্ট্রীয় ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ (ইস্ট বেঙ্গল এ্যাক্ট নং ২৮/১৯৫১) ৯৭ ধারার ১ নং উপধারা অনুযায়ী কোন জেলায় স্থানীয় এলাকার নিন্মলিখিত সমাজ বা গোত্র উপজাতি বা আদিবাসী বলে গণ্য হবে, যথা- ১.সাঁওতাল; ২. বানিয়াস; ৩. ভূঁইয়া; ৪. ভূমিজ; ৫. দালুস; ৬. গারো; ৭. গণ্ডা; ৮. হদী; ৯. হাজং; ১০. হো; ১১. খরিয়; ১২. খারওয়ার; ১৩. কোরা; ১৪. কোচ; ১৫. মগ; ১৬. মাল এবং সুরিয়া ১৭.পাহাড়িয়া; ১৮. মাচজ; ১৯. মুণ্ডা; ২০. মুণ্ডাই; ২১. ওড়াং এবং ২২. তোড়ি (খান, ১৯৯৯: ৮৬-৮৭ ও ছিদ্দিক, ২০০২: ৫৬-৫৮)। পক্ষান্তরে বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক লিখিত ও সম্পাদিত বিভিন্ন প্রকাশনায় বাংলাদেশে ৪৫টি আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বসবাস করে এমন তথ্য পাওয়া যায় (সংহতি, ২০০৭:১৩৫)। বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রকাশনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র নামভিত্তিক পরিচয় নিম্নরূপ-
আসাম (অহমিয়া), ওঁরাও, কোচ, কোল, কর্মকার, ক্ষত্রীয় বর্মণ, খাসি, খারিয়া, খিয়াং, খুমি, খন্ড, গারো, গুরখা, গন্ড, চাকমা, চাক, তুরী, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, ডালু, পাংখো, পাহাড়িয়া, পাহান, পাত্র, বম, বানাই, বিদিয়া, বাগদি, মারমা, ম্রো, মণিপুরি, মাহাতো, মুন্ডা, মালো, মাহালী, মুরিয়ার, মুসহর, রাখাইন, রাই, রাজবংশী, রাজোয়াড়, লুসাই, সাঁওতাল, সিং, হাজং।
বাংলাদেশে আদিবাসীদের মোট লোকসংখ্যা কত সে বিষয়েও বিতর্ক রয়েছে। ১৯৯১ সালের সরকারি লোকগণনায় বাংলাদেশে ২৯টি আদিবাসী সম্প্রদায়ের মোট আদিবাসী ১২,০৫,৯৭৮ জন মানুষ বসবাস করছে বলে উল্লেখ করা হয় এবং উল্লেখিত সরকারি আদমশুমারিতে অনেক জাতিগোষ্ঠীর নাম উল্লেখ নেই এবং কিছু কিছু জাতির নাম দু’বারও লেখা হয়েছে (দ্রং ও ত্রিপুরা, ২০০৪:৭)। পরবর্তী ২০০১ সালের লোকগণনায় আদিবাসী জনসংখ্যা জানার জন্য কোন কলাম রাখা হয়নি (আদিবাসী মানবাধিকার রির্পোট ২০০৮:১০)। কিন্তু বাংলাদেশ আদিবাসী ফোরামের দাবি অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০ লাখ আদিবাসী বাস করে, যা মোট জনসংখ্যার ২% (আদিবাসী মানবাধিকার রির্পোট ২০০৮:১১)।

প্রত্যেকটি স্বতন্ত্র আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে, যা ওই সমাজ ব্যবস্থা ও পরিবেশের সাথে ওতোপ্রতভাবে জড়িত। আদিবাসী বিষয়ে বৈশ্বিক আলোচনায় বর্তমানে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে তা হলো, কিছু কিছু নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবন দর্শনে পরির্বতন আসছে। পরিবর্তনের ধারাবাহিকতায় আদিবাসীদের অনেক সাংস্কৃতিক উপাদান চিরতরে হারিয়ে গেছে, কিছু হারানোর পথ অতিক্রমের অপেক্ষায়। একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি হচ্ছে একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা। কোন স্থানে বিরাজমান সংস্কৃতি ওই স্থানের জনগণের বৈশিষ্ট্যকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে। সেই সূত্র ধরে আদিবাসী জীবন-সংস্কৃতির উপরোক্ত বর্ণিত ধারা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব জীবনধারার কিছু গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র সাংস্কৃতিক উপাদান চিরতরে হারিয়ে ফেলবে। বৈশ্বিক সাংস্কৃতিক বলয়ের প্রভাবে তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান হারিয়ে যেতে পারে, অথবা তা ভিন্ন ধারায় উপস্থাপিত হতে পারে।
দীর্ঘদিন ধরে একই ভৌগলিক অবস্থানে পাশাপাশি বসবাস করলেও আদিবাসীদের জীবন-সংস্কৃতি সম্পর্কে বৃহত্তর বাঙালি সমাজের ধারণা আজও অপরিচিত ও অস্পষ্ট এবং কোন কোন ক্ষেত্রে ভ্রান্ত। বাংলাদেশে বসবাসকারী স্বতন্ত্র জাতিসত্ত্বা হিসেবে ডালু আদিবাসীদের সামগ্রিক জীবনসংস্কৃতিকে কেন্দ্র করে খুব সীমিত সংখ্যক গবেষণা হয়েছে। ইতিমধ্যে ডালুদের সম্পর্কে যে সব গবেষণা হয়েছে সেখানে ডালুদের পূর্ণাঙ্গ সমাজ ও সংস্কৃতির পরিচয় তুলে না ধরলেও ডালুদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আংশিক ধারণা পেতে সহায়তা করে। ডালুদের বর্তমান জীবনযাত্রার পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ করার উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমান গবেষণাটি পরিচালিত হয়েছে। সেক্ষেত্রে একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে ডালুদের সামগ্রিক জীবন ধারা ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা তথ্য সহায়ক হতে পারে।


লিখেছেন ঃ *মোঃ এরশাদ আলী , গবেষণা কর্মকর্তা হিসেবে বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ ( বারসিক)-এ কর্মরত।


পটভূমিঃ


বিতর্ক অঙ্গনে ৯১ এর সংবিধান সংশোধনীর আগে থেকেই বিভিন্নভাবে সংসদীয় বিতর্কের চর্চা প্রচলিত থাকলেও অনেকটা জাতীয় রাজনীতির উপচে পড়া প্রভাবে মূলধারার বিতর্ক মডেল পরিণত হয় ’৯২-৯৩ বা সমসাময়িক সময়ে। অল্প সময়ের মধ্যে সংসদীয় রীতির বিতর্ক একটি জনপ্রিয় ধারায় পরিণত হয়। জাতীয় টেলিভিশনে এবং প্রাইভেট টিভি চ্যানেলগুলোতে সংসদীয় নীতি বিতর্কের প্রচলন বলে দেয় প্রচলিত সনাতন ধারা বা অন্য যে কোন ধারার মতই এই ধারাটিও যথেষ্ট সমৃদ্ধ এবং শক্তিশালী।
সংসদীয় বিতর্কের মূল ধারাটি এসেছে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব কমন্স’ বা নিম্ন কক্ষের অধিবেশনে আয়োজিত বিষয়ভিত্তিক বা ইস্যুভিত্তিক তর্কযুদ্ধকে অনুসরণ করে। এ পর্যন্ত সংসদীয় রীতির বাংলাদেশী এবং আন্তর্জাতিক রূপরেখায় তেমন বিশেষ কোন পার্থক্য নেই।

১ম পরিচ্ছেদঃ কাঠামো

১.১ সংসদীয় বিতর্কে দুইটি দল অংশগ্রহণ করবে।
১.২ দল দুইটি সরকারি ও বিরোধী দল হিসেবে চিহ্নিত হবে।
১.৩ সরকারি এবং বিরোধী উভয় দলে তিনজন করে বিতার্কিক থাকবেন। তবে ২ (দুই) জনের সংসদীয় বিতর্কও অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে নিয়ম সবই তিনজনের সাথে একই থাকবে, তবে বক্তার সম্বোধন হবে তিন জনের সংসদীয়  বিতর্কের ১ম ও ৩য় বক্তার অনুরূপ।

১.৪ বিতার্কিকদের পরিচিতিঃ
ক. সরকারি দল-
  ১ম বক্তা  - প্রধানমন্ত্রী এবং সংসদনেতা
  ২য় বক্তা  - মন্ত্রী/সরকার দলীয় হুইপ
  ৩য় বক্তা  - সরকার দলীয় সংসদ সদস্য

খ. বিরোধী দল-
  ১ম বক্তা  - বিরোধী দলীয় নেতা
  ২য় বক্তা  - বিরোধী দলীয় উপনেতা/বিরোধী দলীয় হুইপ
  ৩য় বক্তা  - বিরোধী দলীয় সংসদ সদস্য
১.৫ বক্তব্য প্রদানের ক্রমটি নিম্নরূপ হবে-

প্রধানমন্ত্রী
বিরোধী দলীয় নেতা
মন্ত্রী/সরকার দলীয় হুইপ
বিরোধী দলীয় উপনেতা/বিরোধী দলীয় হুইপ
সরকার দলীয় সংসদ সদস্য
বিরোধী দলীয় সংসদ সদস্য
বিরোধী দলীয় নেতা (যুক্তিখন্ডন)
প্রধানমন্ত্রী (যুক্তিখন্ডন ও সমাপনী বক্তব্য)

১.৬ বিতর্ক দুইভাবে বিভক্ত। গঠনমূলক ও যুক্তিখন্ডন।

১.৭ একজন স্পীকার বিতর্ক পরিচালনা করবেন।

১.৮ বিতর্ক মঞ্চে স্পীকার ও দুই দলের বিতার্কিক ব্যতিত একজন সময় রক্ষক (স্পীকার এর ডান দিকে) এবং আয়োজক    কর্তৃক নির্ধারিত অনূর্ধ্ব দুইজন স্বেচ্ছাসেবক (স্পীকার এর বামদিকে) উপবেশন করবে।

১.৯ সময়সীমা সংক্রান্ত ধারাসমূহ-
ক. প্রধানমন্ত্রী তাঁর গঠনমূলক পর্বে উদ্বোধনী বক্তব্যে সময় পাবেন ৫ মিনিট। এক্ষেত্রে ৪ মিনিট শেষে সতর্ক সংকেত এবং ৫ মিনিট শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে।
খ. প্রধানমন্ত্রী পরবর্তী ৫ জন বক্তা (সরকারী দলীয় হুইপ/মন্ত্রী ও সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা বা হুইপ, বিরোধী দলীয় সংসদ সদস্য) প্রত্যেকে গঠনমূলক পর্বে ৫  মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে ৪ মিনিট শেষে সতর্ক সংকেত এবং ৫ মিনিট শেষে চূড়ান্ত সংকেত বাজানো হবো।
গ. যুক্তিখন্ডন পর্বে বিরোধী দলীয় নেতা ৩ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ২ মিনিট শেষে সতর্ক সংকেত এবং ৩ মিনিট শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে।
ঘ. প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা তাদের যুক্তিখন্ডন ও সমাপনী বক্তব্যের জন্য ৩ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ২ মিনিট শেষে সতর্ক সংকেত এবং ৩ মিনিট শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে।
ঙ. প্রত্যেক বক্তাকে অবশ্যই তার নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে।
১.১০ সংসদীয় ধারায় বিতর্কের মঞ্চ ও স্থানকে অধিবেশন কক্ষ বা হাউস বলে অভিহিত করতে হবে।
১.১১ সম্বোধন সংক্রান্ত ধারাসমূহ-
ক. বিতার্কিকগণ সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবেন তাই তাদের সম্বোধন করা হবে সংসদীয় রীতিতে।
খ. সরকার দলীয় সদস্যদের যথাক্রমে ‘মাননীয় প্রধানমন্ত্রী’, ‘সম্মানিত মন্ত্রী মহোদয়’ বা ‘সম্মানিত হুইপ’ এবং ‘সম্মানিত হুইপ’ এবং ‘সম্মানিত সরকার দলীয় সংসদ সদস্য’ রূপে সম্বোধন করা হবে।
গ. বিরোধী দলীয় সদস্যদের ‘সম্মানিত বিরোধী দলীয় নেতা’, ‘সম্মানিত বিরোধী দলীয় উপনেতা’  বা ‘সম্মানিত বিরোধী দলীয় হুইপ’ এবং ‘সম্মানিত বিরোধী দলীয় সংসদ সদস্য’  রূপে সম্বোধন করতে হবে।
ঘ. বিতার্কিকগণ স্পীকারকে ‘জনাব/সম্মানিত/মাননীয়’  স্পীকার বলে সম্বোধন করে নিজ নিজ বক্তব্য পেশ করবেন।
ঙ. এছাড়াও অবমাননাকর নয় এমন যে কোন সম্বোধন স্পীকার ও উভয় দলের বিতার্কিকদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
চ. কোনক্রমেই স্পীকারকে ‘মহামান্য’ বলে সম্বোধন করা যাবে না।

১.১২ একাধিক (অনূর্ধ্ব তিনটি) বিষয়ের মধ্যে থেকে অংশগ্রহণকারী দলসমূহ বাছাই প্রক্রিয়ায় একটি বিতর্কের বিষয় নির্ধারণ করবে। বাছাই প্রক্রিয়াটি আয়োজকদের দ্বারা নির্ধারিত এবং পরিচালিত হবে।
১.১৩ ‘কয়েন টস’ এর মাধ্যমে সরকারি ও বিরোধী দল নির্বাচিত হবে।
১.১৪ বিষয় ও পক্ষ নির্ধারিত হবার ২০ থেকে ৬০ মিনিটের মধ্যে বিতর্ক অবশ্যই শুরু করতে হবে।
১.১৫ প্রস্তুতি গ্রহণের সময় বিতার্কিকরা তাদের প্রয়োজন মত বই, পত্রিকা এবং জার্নাল ব্যবহার করতে পারবেন।

২য় পরিচ্ছদঃ  স্পীকার, দায়িত্ব ও ক্ষমতা

২.১ একজন মনোনীত স্পীকার বিতর্কটি পরিচালনা করবেন।
২.২ স্পীকারের দায়িত্বসমূহ নিম্নরূপঃ
ক. তিনি উত্থাপিত আপত্তিসমূহ বিবেচনা করবেন।
খ. প্রয়োজনে সাময়িক সময়ের জন্য বিতর্ক অধিবেশনের মূলতবি ঘোষণা করবেন।
গ. অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলী দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।
২.৩ যদি বিচারক সংখ্যা ২-৩ জন হয় সেক্ষেত্রে স্পীকার এবং বিচারকার্য পরিচালনা করতে পারেন তবে এর বেশি বিচারকের উপস্থিতির ক্ষেত্রে স্পীকার শুধুমাত্র বিতর্ক পরিচালনা করবেন।
২.৪ বিভিন্ন উত্থাপিত আপত্তি সম্বন্ধে স্পীকারের সিদ্ধান্তই নিরপেক্ষ এবং চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২.৫ স্পীকার নিজে বিতর্ক শেষে এর মান ও দিক সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করবেন এবং জুরি বোর্ডের এক বা একাধিক সদস্যকে মূল্যায়ন করার ফ্লোর দেবেন। তবে সমগ্র ব্যাপারটিই নির্ধারিত সময়ের উপর নির্ভর করবে।
২.৬ স্পীকার কোন বক্তার নির্ধারিত সময় শেষ হবার ১৫ সেকেন্ড পর (যদি বক্তা বক্তব্য চালিয়ে যায়) তাকে একবার সতর্ক করে দেবেন। এর ৫ সেকেন্ডের মাঝে বক্তব্য শেষ না হলে স্পীকার তাকে শেষ বাক্য বলে বসে পড়ার অনুরোধ  জানাবেন।
২.৭ স্পীকার কোনভাবেই কোন বক্তার বক্তব্যের মাঝে তাকে শুধু ধন্যবাদ দিয়ে বসে পড়তে বলতে পারবেন না।
২.৮ যদি বক্তা তার নির্ধারিত সময়ের পর ১৫ সেকেন্ড এবং স্পীকার কর্তৃক সতর্কিত হবার ৫ সেকেন্ড পরেও বক্তব্য পেশ না করেন তাহলে তার অতিরিক্ত সময় গণনা করা হবে এবং উক্ত সময়ের কোন বক্তৃতাই গ্রহণযোগ্য হবে না এবং মাননীয় স্পীকার সময়রক্ষকের কাছ থেকে অতিরিক্ত সময়ের হিসাব নিয়ে তা স্বেচ্ছাসেবকদের দ্বারা জুরি বোর্ডের কাছে পাঠাবেন।
২.৯ বিতর্ক শুরুর পূর্বে স্পীকারের নিকট বিতর্কের সকল নীতিমালা সরবরাহ হবে এবং স্পীকারের সমগ্র ব্যাপারটি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, যাতে করে বিতর্ক চলাকালীন এর আবহ নষ্ট না হয়।
২.১০ স্পীকারের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হাউজ এ উপস্থিত বিতার্কিক, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ সকলেই বাধ্য থাকবেন।

৩য় পরিচ্ছেদঃ  বিতর্কের বিষয়বস্তু (সংজ্ঞা, ব্যাখ্যা), বিশ্লেষণ কৌশলপত্র

৩.১ বিল সংক্রান্ত ধারা-
ক. সেই সব বিষয়বস্তু বিল হিসেবে গ্রহণযোগ্য পাবে যেগুলো সরকারি দল সংসদে আইন হিসেবে পাশ করাতে চায় (যেমনটি সত্যিকার সংসদে হয়)।
খ. বিলের দ্বান্দ্বিক আবেদন থেকে বাস্তবধর্মী প্রায়োগিক আবেদনটিই মূখ্য।
গ. সে বিষয়গুলোই বিলের মর্যাদা পেতে পারে যেগুলো ‘হোক’ অথবা ‘উচিত’ শব্দমালা দিয়ে শেষ হয়।
ঘ. উদাহরণ - শাস্তি হিসেবে মৃত্যুদন্ড প্রদান রহিত করা হোক।  
-অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশের অবিলম্বে গ্যাস রপ্তানি করা উচিত।
৩.২ কোন বিতর্কের বিষয়কে একবার বিল হিসেবে উত্থাপিত করলে-
ক. পুরো বিতর্কে বিষয়বস্তুকে বিল হিসেবে উচ্চারণ করতে হবে। পুনরায় একে প্রস্তাব হিসেবে উল্লেখ করার অবকাশ নেই। তা না হলে এটি Point of Order এর আওতায় আসবে।
খ. বিল এর মূল বিশ্লেষণ হবে নির্দিষ্ট (Specified এবং Identified) কি কারণে বিলটি উত্থাপন করা হয়েছে এবং এটি পাস করে তার প্রভাব কি কি হবে এগুলো সুস্পষ্ট ব্যাখ্যা করতে হবে।
গ. বিল উত্থাপিন করলে এর সাথে অনেকগুলো ধারা উল্লেখ করা অত্যাবশ্যকীয় নয়। তবে কিছু ক্ষেত্রে ধারা প্রয়োগ ভালো ফলাফল বয়ে আনে। যেমন- থ্রি হুইলার নিষিদ্ধ করা উচিত। এই বিলের উপর বিতর্কে কিছু ধারা আসেত পারে।
- থ্রি হুইলার বিকল্প সি.এস.জি চালু করা হবে।
- নতুন সি.এন.জি জ্বালানী হিসেবে গ্যাস ব্যবহার করা হবে যার যথেষ্ট মজুদ আমাদের আছে (এবং এর সাথে কিছু তথ্য)।
- ক্ষতিগ্রস্থ চালকদের পুনর্বাসন করা হবে (কিভাবে করা হবে তার ব্যাখ্যা)।
ঘ. ধারা সংযোজন করা যায় তখনই যখন সেগুলো ‘বিল’ এর উদ্দেশ্য ও প্রায়োগিক দিক সম্পর্কে সুষ্পষ্ট ধারণা দেয়।
৩.৩ প্রস্তাবের সংজ্ঞাঃ যেগুলো সংসদীয় বিতর্কে ‘বিল’ হবার মত অবস্থায় থাকছে না সেগুলো সবই প্রস্তাব হিসেবে পরিগণিত। সবধরনের বিষযই প্রস্তাবের মর্যাদা পাবে। অন্যভাবে বললে সকল ধরনের বিল প্রস্তাবও বটে কিন্তু সকল প্রস্তাব বিল নয়।

৩.৪ প্রস্তাবের ধরন ও বিশ্লেষণঃ

ক. তুলনামূলক অনুষঙ্গঃ
সংজ্ঞা ও উদাহরণ- এ ধরনের বিষয়বস্তুতে দুটো মূল চলক (Variable) এর মধ্যে একটিকে অপরটির চাইতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে প্রমানের চেষ্টা করা হয়, যেমন-
- দারিদ্র বিমোচন নয়, তথ্য প্রযুক্তির উত্তরণই একবিংশ শতকের প্রধান চ্যালেঞ্জ।
- কৃষি নয়, শিক্ষাই হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান।
খ. প্রধান/মূল বিতর্কঃ
সংজ্ঞা ও ব্যাখ্যাঃ এধরনের বিতর্কের বিষয়ে ‘ই’ প্রত্যয় কিংবা ‘মূল’ বা ‘প্রধান’ জাতীয় শব্দ থাকে। কিন্তু এরা কখনোই একমাত্র বোঝায় না। যেমন-
- শিক্ষার অভাবই অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা।
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় চরিত্রহীনতাই বিশ্বব্যাপী সন্ত্রাসের প্রধান কারণ।
উভয় বিষয়ে ‘ই’ (প্রথমটিতে) এবং ‘প্রধান’  (দ্বিতীয়টিতে) কখনোই একমাত্র বোঝায় না। ‘ই’ প্রত্যয় ব্যবহার করা হলে বেশির ভাগ ক্ষেত্রে বিষয়বস্তুর উপর Emphasis  করার জন্য ব্যবহার করা হয়। ‘প্রধান’ ও ‘মূল’ শব্দদ্বয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
বিশ্লেষণ ধারাঃ এ ধরণের বিষয়বস্তু নিয়ে বিতর্ক হলে সরকারি দলকে অবশ্যই ‘মূল’ বা ‘প্রধান’ কারণটি নিয়ে বিতর্ক করতে হবে। এক্ষেত্রে তাদের সুবিধাটি হল যে, তারা অন্য যে কোন কারণকেই মূল কারণ থেকে উৎসারিত হিসেবে প্রমান করার চেষ্টা করতে পারে। তাদের আরেকটি সুবিধা হলে-তারা বিরোধী দলের কাছে অন্য কোন ‘প্রধান’ বা ‘মূল’ অনুষঙ্গের নাম চাইতে পারে। একবার সরকারি দল প্রস্তাবটি এইভাবে উত্থাপন করলে বিরোধী দলকে অবশ্যই আরেকটি ‘মূল’ বা ‘প্রধান’ কারণ চিহ্নিত করতে হবে। সেক্ষেত্রে বিতর্কটি আবার ঐবধফ ঃড় ঐবধফ বিতর্কে পরিণত হবে।
গ. একটি নির্দিষ্ট বক্তব্য (Statement): যেমন-
 - জাতিসংঘ একটি অচল সংস্থা।
 - বর্তমানে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত।
লক্ষ্য করে দেখতে হবে এ ধরণের বিষয়বস্তুতে আগের দু’ধরণের মত কোন বাঁধাধরা Grammatical নিয়ম নেই। এখানে দু পক্ষের কোন পক্ষই নির্দিষ্ট কোন বিন্দুতে আটকা থাকতে বাধ্য নন। ‘মূল’ বা ‘প্রধান’ অথবা শুধুমাত্র দুটো অনুষঙ্গতেই বাঁধা হয়ে থাকতে হচ্ছে না কাউকে। এ ধরনের বিতর্ক একটু কঠিন কারণ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরো অনেক বিষয়ে বিতার্কিকের জ্ঞানের প্রয়োজন। যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকলে বিষয়কে যে কোন দিকে ‘মোড় ঘোরানো’ বা ÔTwist’ করানো সম্ভব। এধরনের প্রস্তাবে সরকারি দলের সুবিধাটি হচ্ছে তার বিষয়বস্তুকে যেভাবে সংজ্ঞায়িত করবে বিরোধী দলকেও সেভাবেই বিতর্ক করতে হবে। যেমন- ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত’ -এই প্রস্তাবের উপর বিতর্ক করতে গেলে সরকারি দল যদি ‘বর্তমান প্রজন্ম’ বলতে ৮০’র দশকের পরবর্তী প্রজন্ম বোঝায় তবে বিরোধী দলকেও তা মেনে নিতে হবে। তাদের তখন বর্তমান প্রজন্মের Time limit পরিবর্তনের কোন সুযোগ নেই। এক্ষেত্রে কোনভাবেই কোন সমান্তরাল বিতর্ক শুরু করা যাবে না।

চতুর্থ পরিচ্ছেদঃ  বক্তব্যের বৈশিষ্ট্য

৪.১ সংসদে প্রত্যক বক্তার বক্তব্যের কিছু সুনির্ধারিত ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
৪.২ প্রধানমন্ত্রীর বক্তব্য-
ক. বিষয়বস্তুর পূর্ণ ব্যাখ্যা এবং যদি কোন শব্দ সংজ্ঞার দাবী রাখে তা প্রদান করা।
খ. বিষয়বস্তুর ব্যাখ্যার সাথে সাথে প্রধান প্রধান দলীয় যুক্তিগুলো উপস্থাপন করা এবং দলীয় অবস্থানকে সুদৃঢ় করা।
গ. কোন বিল নিয়ে আলোচনা হলে প্রস্তাবিত আইনের সংশ্লিষ্ট কোন উপধারা থাকলে তা উল্লেখ ও ব্যাখ্যা করা।
ঘ. কোন প্রস্তাবের মাধ্যমে প্রচলিত কোন ব্যবস্থার পরিবর্তন চাইলে এর পরিবর্তে তারা কী চাইছেন এবং কীভাবে চাইছেন তা ব্যাখ্যা করা।
ঙ. সর্বোপরি পরবর্তী বক্তা কী বলেন তা উল্লেখ করা। যাতে শ্রোতাদের কাছে বক্তব্য অসমাপ্ত মনে না হয় তা নিশ্চিত করা।
৪.৩ বিরোধী দলীয় নেতার বক্তব্য-
ক. প্রধানমন্ত্রী প্রদত্ত সংজ্ঞা বা প্রস্তাবের ব্যাখ্যার যদি যৌক্তিক অসংগতি থাকে তবে নিজস্ব ব্যাখ্যা প্রদান করা।
খ. যদি প্রধানমন্ত্রীর ব্যাখ্যা ও সংজ্ঞার সাথে একমত হয় তবে বিরোধিতার ক্ষেত্র চিহ্নিত করা।
গ. উত্থাপিত প্রস্তাবের/বিলের বিপরীতে Counter Model তুলে ধরা।
ঘ. পরবর্তী বক্তার সম্ভাব্য যুক্তিগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা।
৪.৪ সরকারি এবং বিরোধী দলের পরবর্তী দুই বক্তার বক্তব্য-
ক. দলীয় নেতার প্রদত্ত সংজ্ঞা ও ব্যাখ্যা অনুযায়ী কথা বলা।
খ. দলীয় নেতার প্রধান প্রধান যুক্তিগুলোকে আবর্তন করে নিজস্ব বক্তব্যকে উপস্থাপন করা।
গ. দলীয় নেতার প্রদত্ত ‘দলীয় অবস্থান’ বা ‘দলীয় কৌশল’  সুদৃঢ় করা।
ঘ. বিপক্ষ দলীয় কিছু কিছু যুক্তি খন্ডন করা।
ঙ. নিজ অবস্থানের সাপেক্ষে যৌক্তিক উদাহরণ প্রদান করা।
চ. উভয় পক্ষের তৃতীয় বক্তাকে সংসদে তার নিজ নিজ দলের বক্তব্যের সারাংশ প্রদান করতে হবে।
৪.৫ যুক্তিখন্ডন পর্বে শুধুমাত্র যুক্তিখন্ডনই করা যাবে তা নয়, স্ট্র্যাটেজিও খন্ডন করা যাবে।

৫ম পরিচ্ছেদঃ  পয়েন্টসমূহ

৫.১ কোন বক্তার বক্তব্যের মাঝখানে বাধা দেওয়া বা Interrupt করার ক্ষমতা সব সদস্যের রয়েছে।
৫.২ পয়েন্ট উত্থাপনের মাধ্যমে কাজটি করতে হয়।
৫.৩ পয়েন্ট তিন প্রকার-
    1. Point of Order (POO)
    2. Point of Privilege (POP)
    3. Point of Information (POI)
৫.৪ Point of Order (POO) (সংসদীয় বিধি ভঙ্গ)
ক. যেসব ক্ষেত্রে তোলা যাবে
- কোন বিতার্কিক নির্ধারিত সময়ের পরও বক্তব্য শেষ না করলে।
ব্যাখ্যাঃ  প্রত্যেক বক্তার জন্য নির্ধারিত যে সময় (৪ মিনিট বা ৫ মিনিট) সে সময় শেষ হবার পরও আরও ১৫ সেকেন্ড বরাদ্দ থাকবে তার বক্তব্য শেষ করার জন্য। শুধুমাত্র ঐ ১৫ সেকেন্ড শেষ হবার পরই POO তোলা যাবে।
- বিতার্কিক যুক্তিখন্ডন পর্বে নতুন যুক্তি উত্থাপন করলে-
ব্যাখ্যাঃ নতুন যুক্তি বলতে কখনোই প্রাসঙ্গিক উদাহরণকে বোঝা হয় না। উদাহরণ অবশ্যই Relevantly যুক্তিখন্ডন পর্বে দেওয়া যাবে, তবে Constructive Speech বা ‘গঠনমূলক পর্বে’ যে Strategy বা মূলনীতি দেওয়া হযেছে এবং যে যুক্তিগুলোর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে তার বাইরে যেকোনো যুক্তিকেই নতুন যুক্তি হিসেবে গ্রাহ্য করা হবে এবং তার বিরুদ্ধে POO উত্থাপন করা যাবে।
- প্রধানমন্ত্রী/বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর মন্ত্রী/বিরোধী দলীয় উপনেতা প্রস্তাবকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করলে।

ব্যাখ্যাঃ প্রধানমন্ত্রী অবশ্যই উত্থাপিত প্রস্তাবটির আঙ্গিক বিশ্লেষণ করবেন এবং যেসব বিষয়ের সংজ্ঞা প্রদান করা আবশ্যক সেসব বিষয়ের সংজ্ঞা প্রদান করবেন। অপরদিকে বিরোধী দলীয় নেতা সংজ্ঞা গ্রহণ না করলে নতুন সংজ্ঞা দিতে পারেন কিংবা তার দলের আঙ্গিক থেকে প্রস্তাবটির মূল সুরের বিরোধিতা করতে পারেন। একবার দু’দলের নেতা যখন সংজ্ঞা বা ‘Strategy’ পরিষ্কার করে ফেলবেন, তারপর অন্য কোন বক্তা নতুন সংজ্ঞা প্রদান কিংবা অন্য কোন আঙ্গিক ব্যাখ্যা (প্রস্তাব সম্পর্কিত) করতে পারবেন না। করলে তা POO এর আওতায় আসবে।

বিশেষ দ্রষ্টব্যঃ  সংজ্ঞা পরিবর্তন বা ‘Strategy’ র পরিবর্তন করতে না পারলেও তারা অবশ্যই বিভিন্ন যুক্তি, যুক্তিখন্ডন এবং উদাহরণ ও তত্ত্ব ও তথ্য প্রদান করতে পারবেন।

বিশেষ বিধান রহিতকরণঃ বিতার্কিক পকেটে হাত রেখে বা আঙ্গুল উচিয়ে কথা বললে Technical Problem তোলার বিধান পূর্বে থাকলেও বর্তমান নীতিমালার মাধ্যমে তা রহিত করা হচ্ছে। তাছাড়া হাউজে কোন Point of Order থাকলে শুরুর পূর্বে তা জানাতে হবে। এজন্য বিতর্কের মাঝখানে Technical Problem তোলা যাবে না।
৫.৫ Point of Privilege (POP)  
ক. POP তোলা যাবে
- কোন বিতার্কিকের বক্তব্য বিপক্ষের বিতার্কিক ত্রুটিপূর্ণভাবে প্রকাশ করলে বা তার মতামত ভুলভাবে প্রকাশ বা বক্তব্য বিকৃত (Misquote) করলে।
- কোন বিতার্কিক বত্তব্য পেশের সময় বিপক্ষের সদস্যদের প্রতি অবমাননাকর কথা বললে বা ব্যক্তিগত আক্রমণ করলে।
খ. POP সম্পর্কিত বিশেষ বিধানঃ যে কোন শব্দ যা শ্রুতিকটু এবং অসংসদীয় বলে প্রতিপন্ন হতে পারে, সেগুলো ব্যক্তিগত এমনকি দলগত আক্রমণের নিমিত্ত ব্যবহৃত হলে POP তোলা যাবে। কিন্তু অন্য কোন ক্ষেত্রে (যেমন বক্তব্যের মাঝখানে কোন ঘটনার উল্লেখ করতে যেয়ে) POP তোলা যাবে না।
গ. দ্রষ্টব্যঃ  POP তোলার ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণীয় দিক এরকম যে, যাকে ব্যক্তিগত আক্রমণ বা যার বক্তব্যকে Misquote করা হয়েছে তিনিই শুধু POP তুলতে পারবেন, অন্য কেউ নয়। যেমনঃ প্রধানমন্ত্রীর বক্তব্য Misquote করলে তিনিই Point তুলবেন, সরকারি মন্ত্রী বা সদস্য নয়।
৫.৬ Point of Information (POI)
ক. একজন বক্তা বক্তব্য রাখার সময় তার প্রতিপক্ষের কোন বক্তা তার বিরুদ্ধে POI তুলবেন দুটি ক্ষেত্রে-
- যদি তিনি যে বক্তা বক্তব্য রাখছেন, তার বক্তব্যের তথ্যসূত্র জানতে চান।
- যিনি বক্তব্য রাখছেন তার বক্তব্যের একটি ‘নির্দিষ্ট অংশের’  এবং অবশ্যই একটি নির্দিষ্ট অংশের খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চান।
- বক্তব্য প্রদানকারী দলের স্ট্র্যাটেজির সাথে সম্পর্কিত কোনো উদাহরণ জানতে চাইলে।
খ. বিশেষ বিধান রহিতকরণঃ যে কোন তথ্যসূত্র জানার জন্য POI তোলা যাবে তবে অবশ্যই তা যৌক্তিকভাবে গ্রাহ্য হতে হবে। যেমন- ‘সূর্য পূর্বদিকে ওঠে- এই তথ্যটি আপনি কোথায় পেলেন এধরনের কোন POI উত্থাপিত করা যাবে না।
৫.৭ Point সমূহ উত্থাপনের নিয়মঃ
ক. Point of Order
- স্পীকারের অনুমোদন সাপেক্ষে হাউজে POO উত্থাপিত হবে।
- অবশ্যই উত্থাপিত Point টি ১৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে।
- যার বক্তব্যের সময় Point টি তোলা হয়েছে তিনি নিজের স্বপক্ষে কথা বলার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন।
- পয়েন্টটি গৃহিত না হলে আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যবহৃত সময় বক্তার মূল বক্তব্য থেকে বাদ দেওয়া হবে।
- পয়েন্ট গৃহিত হলেও সময় বাদ দেওয়া হবে।
- পয়েন্ট গ্রহণ কিংবা বর্জন সংক্রান্ত স্পীকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
- Point গৃহিত হলে স্পীকার ‘পয়েন্ট গৃহিত হল’ বা ‘The point is well taken’  অন্যথায় ‘পয়েন্টটি গৃহিত হল না’ বা ‘The point is not well taken’ বলবেন।
- POO গৃহিত হলে নম্বর দলীয় সমঝোতায় যুক্ত হবে।
খ. Point of Privilege
- স্পীকারের অনুমোদন সাপেক্ষে হাউজে POI উত্থাপিত হবে।
- অবশ্যই উত্থাপিত Point টি ১৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে।
- যার বক্তব্যের সময় Point টি তোলা হয়েছে তিনি নিজের স্বপক্ষে কথা বলার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন।
- পয়েন্টটি গৃহিত না হলে আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যবহৃত সময় বক্তার মূল বক্তব্য থেকে বাদ দেওয়া হবে।
- পয়েন্ট গৃহিত হলেও সময় বাদ দেওয়া হবে।
- পয়েন্ট গ্রহণ কিংবা বর্জন সংক্রান্ত স্পীকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
- Point গৃহিত হলে স্পীকার ‘পয়েন্ট গৃহিত হল’ বা ‘The point is well taken’ অন্যথায় ‘পয়েন্টটি গৃহিত হল না’  বা ‘The point is not well taken’ বলবেন।
- POI গৃহিত হলে নম্বর দলীয় সমঝোতায় যুক্ত হবে।
গ. Point of Information
- যার কাছে পয়েন্ট তুলতে হবে তিনি বক্তব্য রাখার সময় উত্থাপনকারীকে উচ্চস্বরে Point of Information  উচ্চারণ করে (এক্ষেত্রে মাথায় বাম হাত রেখে ডান হাত সামনে প্রসারিত করা যায়) বক্তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে হবে। তিনি শুধুমাত্র Point  টি তোলার অনুমতি দিলেই পয়েন্ট তোলা যাবে, অন্যথায় নয়।
- যার কাছে POI উত্থাপিত হয়েছে, তিনি পয়েন্টটি নিতে চাইলে বলবেন- ‘উত্থাপন করুন’, অন্যথায় ‘গ্রহণ করছি না’ বলে নিজের বক্তব্য চালিয়ে যেতে পারেন।
- একবার কোনভাবে পয়েন্ট গ্রহণ করলে তা আর অস্বীকার করা যাবে না। উত্তর না দিলে বা স্থুল উত্তর দিলে নম্বর কাটা যাবে।
- POI সরাসরি বক্তার কাছে তোলা হবে। এতে স্পীকারের কোন ভূমিকা নেই। তবে অনাকাঙ্খিত কোন ঘটনার ক্ষেত্রে স্পীকার হস্তক্ষেপ করতে পারবেন।
- POI এর প্রশ্নটি ১৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। উত্তর দেবার সময় বক্তার মূল সময় থেকে বাদ যাবে।
- POI এ শুধু একটি মাত্র প্রশ্ন করা যাবে। কোনভাবেই উত্তরের প্রেক্ষিতে কোন সম্পূরক প্রশ্ন (Counter argument) করা যাবে না। যদি কোন প্রশ্ন থাকে তাহলে তা পরবর্তীতে আরেকটি চঙও এর মাধ্যমে উত্থাপন করা যাবে। তবে তা গ্রহণ করা বা না করা বক্তার উপর নির্ভর করে।
- POI গ্রহণ করার ব্যাপারটি ঐচ্ছিক তবে একজন বক্তাকে অন্তত দুটি চঙও গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- POI উত্থাপনের নম্বর দলীয় সমঝোতায় যুক্ত হবে এবং উত্তর প্রদানের নম্বর ব্যক্তিগত নম্বরে যুক্ত হবে।
৫.৮ যুক্তিখন্ডন পর্বে কোন ধরনের Point of Information তোলা যাবে না।
৫.৯ যুক্তিখন্ডন পর্বে Point or Order এবং Point of Privilage তোলা যাবে।
৫.১০ যে কোন বক্তার গঠনমূলক পর্বের বক্তব্য প্রদানের প্রথম ও শেষ মিনিট কোন পয়েন্ট তোলা যাবে না।
৫.১১ যুক্তিখন্ডন পর্বে শেষ মিনিটে কোন পয়েন্ট তোলা যাবে না।

৬ষ্ঠ পরিচ্ছেদঃ কিছু বিশেষ শব্দের ব্যাখ্যা

৬.১ Truism: সরকারি দল যদি এমন কোন সংজ্ঞা দেয় যে এটি একটি ধ্রুব সত্য সেক্ষেত্রে সরকারি দলের Strategy Truism দোষে দুষ্ট হবে। অর্থাৎ কোন সর্বজন স্বীকৃত ব্যাখ্যা বা Universal truth কে যদি সরকারি দল তাদের সংজ্ঞা নির্বাচন করে তবে বিরোধী দলের কাছে Refute করার মত কোন যুক্তিই থাকে না।
যেমন- The sun rises in the east - এর বিপক্ষে বলার কিছুই নেই। এটি একটি ধ্রুব সত্য। তাই এটি Truism হবে।
৬.২ Tautology: একটি বিতর্কযোগ্য বিষয়কে সরকারি দল এমনভাবে ব্যাখ্যা করে যে বিষয়টি সম্পূর্ণ একপেশে হয়ে যায় এবং বিরোধী দলের জন্য কোন পাল্টা যুক্তি থাকে না। তবে এটি Tautology হবে।
৬.৩ বিকল্প প্রস্তাবঃ Truism বা Tautology এর বিরোধী দল Parallel motion তুলতে পারেন। অর্থাৎ, সরকারি দলের সংজ্ঞা এবং স্ট্র্যাটেজী থেকে সম্পূর্ণ ভিন্ন মতের নিজস্ব একটি সংজ্ঞা তারা দিতে পারেন। কিন্তু একটি বিষয় অবশ্যই লক্ষ্য   রাখতে হবে যে একবার সরকারি দলের বক্তব্যকে Truism বা Tautology চিহ্নিত করলে বিরোধী দলের তিনজন বক্তাকেই উল্লেখ করতে নিজস্ব মতামত বা বক্তব্য বলতে হবে। কোন মতেই সরকারি দলের কোন যুক্তির কোনরূপ খন্ডন করা যাবে না বরং বারংবার এটি প্রমাণ করতে হবে যে তা Truism ও Tautology ।

 কৃতজ্ঞতায়ঃ  
আবদুল্লাহ আহমেদ চৌধুরী (Mamun Chowdhury)  
মুকসিমুল আহসান অপু (Muksimul Ahsan Opu) 
 কৌশিক আজাদ প্রণয় (Kawsik Azad Pronoy)  
প্রসুন বিশ্বাস    
মোঃ রাশেদুল আলম রাসেল  



বিতর্ক হল বিশেষভাবে তর্ক। অতি সাধারণ কথায় একটি নির্দিষ্ট বিষয়ে দলীয় অবস্থান থেকে তত্ত্ব উদাহরণ ও তথ্য দিয়ে যুক্তিপূর্ণভাবে নিজের বক্তব্য উপস্থাপনাই হল বিতর্ক। বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণ শিল্প। প্রাচীনকালে গ্রীসের এই চর্চাটি উপমহাদেশ হয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশে ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা শুরু করেন। এই প্রক্রিয়ায় নাম না জানা আরও অনেকে তাদের সঙ্গী ছিলেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিতর্কের চর্চা শুরু হয়েছিল। তবে এই চর্চা সনাতনী বিতর্কে হত। ধীরে ধীরে স্থানীয় ও আন্তর্জাতিক নানা ধরণের বিতর্ক-বিতর্ক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। বর্তমানে বাংলাদেশে কম বেশী ১২ ধরণের বিতর্ক প্রচলিত।

১। সনাতনী বিতর্ক 
নামই বলছে এটিই সবচেয়ে পুরানো ধারার বিতর্ক। এ বিতর্কের দু’টি পর্ব থাকে। একটি বিতর্কের বিষয় সংজ্ঞায়ন, যুক্তি প্রয়োগ ও খন্ডন নিয়ে বিতর্কের মূল পর্ব এবং অন্যটি যুক্তি খন্ডন পর্ব। দু’টি দলের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক দলে তিনজন করে বিতার্কিক থাকে। বিতার্কিকদের অবস্থান হল পক্ষ দল-বিপক্ষ দল

পক্ষ দল
প্রথম  বক্তা
দ্বিতীয় বক্তা
দলনেতা

বিপক্ষ দল
প্রথম  বক্তা
দ্বিতীয় বক্তা
দলনেতা

প্রথম বক্তাঃ পক্ষ দলের প্রথম বক্তা বিষয়টিকে সুন্দরভাবে সংজ্ঞায়ন করবেন, বিষয়ের পক্ষে দলের অবস্থান স্পষ্ট করবেন এবং সম্ভাব্য দুএকটি যুক্তি খন্ডন করবেন। অন্যদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা পক্ষ দলের প্রথম বক্তার দেয়া সংজ্ঞায়নের মেনে নেয়া অংশ বাদে যদি প্রয়োজন হয় বাকী মূল শব্দগুলোর সংজ্ঞায়ন করবেন, বিষয়ের বিপক্ষে দলের অবস্থান স্পষ্ট করবেন এবং১ম বক্তার দু’চারটি যুক্তি খন্ডন করবেন।
দ্বিতীয় বক্তাঃ পক্ষ দলের দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের প্রথম বক্তার দেয়া দলীয় কৌশল ও অবস্থানের ব্যাখ্যা এবং তা খন্ডন করে বিভিন্ন তথ্য, তত্ত্ব, যুক্তি ও উদাহরণের মাধ্যমে প্রথম বক্তার দেয়া দলীয় অবস্থান আরও স্পষ্ট করে যাবেন। অন্যদিকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাও পক্ষ দলের দ্বিতীয় বক্তার ন্যায় তার দলের পক্ষে বিষয়টিকে আরও স্পষ্ট করবেন।
দলনেতাঃ পক্ষ দলের দলনেতা তার প্রথম ও দ্বিতীয় বক্তার বক্তব্যের মধ্যে সমন্বয় সাধন করে বিভিন্ন তথ্য, তত্ত্ব, যুক্তি ও উদাহরণের মাধ্যমে বিষয়টিকে তার দলের পক্ষে প্রমাণ করে যাবেন। অন্যদিকে বিপক্ষ দলের দলনেতাও তার দলের পক্ষে বিষয়টিকে প্রমাণ করে যাবেন।
যুক্তি খন্ডন পর্বঃ পক্ষ দলের দলনেতা বিপক্ষ দলের তিনজন বক্তার প্রদত্ত যুক্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যুক্তিগুলো ধরে ধরে খন্ডন করে তাদের যুক্তিকে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবেন। অন্যদিকে বিপক্ষ দলের দলনেতাও পক্ষ দলের প্রদত্ত যুক্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যুক্তিগুলো খন্ডন করে তাদের যুক্তিকে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবেন।
বিতর্কের সময় আয়োজক কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। তবে তা সাধারণত বিতর্কের মূল পর্বের জন্য প্রত্যেক বক্তা ৩-৫ মিনিট করে (এক মিনিট পূর্বে সতর্ক সংকেত বাজাতে হবে) ও যুক্তি খন্ডন পর্বে উভয় দলের দলনেতা ২ মিনিট করে সময় পাবেন (দেড় মিনিটে সতর্ক সংকেত বাজাতে হবে)।
সনাতনী বিতর্কে সাধারণত সংজ্ঞায়ন, উচ্চারণ, বাচনভঙ্গি, তথ্য, তত্ত্ব ও উদাহরণ প্রদান, যুক্তি প্রয়োগ ও খন্ডন প্রভৃতি বিষয়ে নাম্বার প্রদান করা হয়ে থাকে।

২। বারোয়ারী বিতর্ক

বিতর্কের সবচেয়ে শিল্পিত ধারার নাম বারোয়ারী বিতর্ক। এ বিতর্কে পক্ষ-বিপক্ষ থাকে না। প্রত্যেকে স্বাধীন ভাবে নিজের মনের জানালা খুলে ভাবতে পারে। ভাবনার অভিনবত্ব ও সৃষ্টিশীলতা এ বিতর্কের প্রাণ। এ ধারার বিতর্কের বিষয়গুলোও হয় একটু ভিন্ন ধরণের-যেমন-‘এসো নতুন সূর্য রচনা করি’-এক্ষেত্রে বিতার্কিক তার ইচ্ছে মত সূর্য বিশ্লেষণ করতে পারে স্বপ্ন দেখতেপারে/স্বপ্নে আসে শুধু ইত্যাদি।
  • প্রথমেই সভাপতিকে ধন্যবাদ দিয়ে বিষয়ের উপর ভিত্তি করে সুন্দর ও সৃজনশীল একটি স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করাতে হবে।
  • স্ট্যান্ড পয়েন্টটি দাঁড় করানোর পর বিষয়ের সাথে তার একটি সুন্দর সম্পর্ক দাঁড় করাতে হবে।
  • এরপর বিভিন্ন যুক্তি ও কৌশল অবলম্বন করে বিষয়টিকে প্রদত্ত স্ট্যান্ড পয়েন্টের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।
  • কোন অবস্থাতেই একাধিক স্ট্যান্ড পয়েন্ট নেয়া যাবে না এবং প্রদত্ত স্ট্যান্ড পয়েন্টের বাইরেও যাওয়া যাবে না। বিভিন্ন উদাহরণ আসলেও তা স্ট্যান্ড পয়েন্টের সাথে সম্পর্কিত করতে হবে।
  • এ বিতর্কে বিষয়, আবেগ ও শব্দচয়নের মধ্যে একটি সুন্দর সামঞ্জস্য তৈরী করতে হবে। শব্দ চয়ন হতে হবে চমৎকার বিষয় ও স্ট্যান্ড পয়েন্ট যেভাবে দাবী করে সেভাবে আবেগ দিয়ে তা প্রকাশ করতে হবে।

৩। সংসদীয় বিতর্ক

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মডেল সংসদীয় বিতর্ক। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের অনুসরণে এ বিতর্ক করা হয়। সনাতনী বিতর্কের মত এ বিতর্কেও দু’টি দলে ৬ জন বিতার্কিক অংশ নেন। পক্ষদল সরকারী দল এবং বিপক্ষ দল বিরোধী দল হিসেবে বিতর্কে অবতীর্ন হয়। সরকারী দলের ৩ বিতার্কিক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য এবং বিরোধী দলের ৩ বিতার্কিক বিরোধী দলীয় নেতা, উপনেতা ও সংসদ সদস্য হিসেবে বিতর্কে অংশগ্রহণ করে। মডারেটরকে স্পীকার হিসেবে সম্বোধন করতে হয়। সংসদীয় বিতর্ক অল্প সময়েই প্রবল জনপ্রিয় হয়ে উঠার মূল কারণ হল এ ধারার বিতর্কের প্রাণ-পয়েন্টসমূহ। সংসদীয় ধারার বিতর্কে তিন ধরনের পয়েন্ট উত্থাপিত হয়- পয়েন্ট অব অর্ডার, পয়েন্ট অব প্রিভিলেজ এবং পয়েন্ট অব ইনফরমেশন

৪। জাতিসংঘ মডেল বিতর্ক

এই বিতর্কে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা-সম্ভাবনা এবং সমস্যার সমাধান কল্পে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাধারণ পরিষদে যেমন-প্রত্যেক দেশের প্রতিনিধি থাকে ঠিক তেমনি এই বিতর্কে তার্কিকরা নির্দিষ্ট একটি দেশের প্রতিনিধি হিসেবে নিজ দেশের পররাষ্ট্রনীতির আলোকে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন সমস্যা এবং এর সমাধানকল্পে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। একজন সভাপতি পুরো বিতর্কটি মডারেট করেন এবং তার্কিকরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে নিজ দেশকে প্রতিনিধিত্ব করেন।

৫। টি-ফরমেট বিতর্ক

এটি পার্লামেন্টারী বিতর্কের মতই। এখানে চারটি দল অংশগ্রহণ করে। প্রত্যেক দলে ২জন বিতার্কিক থাকেন। দলগুলোকে সরকারী দল ১, সরকারী দল ২, বিরোধী দল ১ এবং বিরোধী দল ২ বলে। পার্লামেন্টারী বিতর্কের মতই সব নিয়ম এখানে প্রযোজ্য। তবে সরকারী দল ২ সরকারী ১ এর সংজ্ঞা ও বিশে¬ষণ তাদের দলীয় অবস্থান থেকে নতুনভাবে করতে পারবেন। অনুরূপ বিরোধী দলেরও এই সুযোগ থাকছে।

৬। প্লানচ্যাট বিতর্ক

বিতর্কের এই রূপটি প্রতিযোগিতার জন্য নহে। সাধারণত Show Debate হিসেবে এই বিতর্ক করা হয়। খুবই রোমাঞ্চকর এই বিতর্ক। এই বিতর্ক করতে পরিবেশটি লাগে আলো-আঁধারের মত। সচরাচর মোম জ্বালিয়ে কিংবা মাটির প্রদীপ জ্বালিয়ে বিতর্ক মঞ্চটি সাজানো হয়। আলো-আঁধারের মধ্যে বিতার্কিকরা বসে থাকেন। অথবা মঞ্চের পেছনেও থাকতে পারেন। এই বিতর্কটি অতীত ও বর্তমানের আলোচিত কিছু চরিত্র (ইতিবাচক-নেতিবাচক) নিয়ে অনুষ্ঠিত হয়। একে একে বিভিন্ন চরিত্র এসে তাদের কৃতকর্মের বর্ণনা দেন এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়ার চেষ্টা করেন। একজনের বিতর্ক শেষে উপস্থিত দর্শকসারি থেকে উক্ত তার্কিককে প্রশ্ন করা যাবে-তার চরিত্র বা কৃতকর্ম সংশ্লিষ্ট। মৃত বা জীবিত দু’ধরণের চরিত্রই প্লানচ্যাট বিতর্কে উপস্থিত হয়। এই বিতর্কে সবচেয়ে মজার কাজটি করে থাকেন বিতর্ক মডারেটর। যিনি পর্দার আড়াল থেকে পুরো বিতর্কটি পরিচালনা করে উপভোগ্য করে তোলেন। এই বিতর্কে যিনি মডারেটরের দায়িত্ব পালন করেন তাকে ‘ওঁঝা’ বলা হয়।

৭। রম্য বিতর্ক

সাধারণতঃ বিতর্ক অনুষ্ঠানে দর্শক-শ্রোতা মনোরঞ্জনের জন্য প্রীতি বিতর্ক হিসেবে রম্য বিতর্কের আয়োজন করা হয়। একটু চটুল বিষয় নির্ধারণ করা হয় এ ধরণের বিতর্কে। যেমন- “মন নয় চাই মোটা মানিব্যাগ, সম্পর্কের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের ত্যাগ বেশী।” এবং বিতার্কিকরাও এই বিতর্কে হাস্যরসাত্মক ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
সনাতনী ও সংসদীয় উভয় ফরমেটে রম্য বিতর্ক করা হয়।

৮। আঞ্চলিক বিতর্ক

আঞ্চলিক বিতর্ক রম্য বিতর্কেরই একটি ধারা। বারোয়ারী ফরমেটে এ বিতর্কে প্রত্যেক বিতার্কিক নির্দিষ্ট অঞ্চলের আঞ্চলিক ভাষায় বিতর্ক করে থাকে। যেমন, একটি বিতর্কে ৬ জন বিতার্কিক যথাক্রমে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা (অবশ্যই পুরান ঢাকাইয়্যা) ও দিনাজপুরের আঞ্চলিক ভাষায় বিতর্ক করতে পারে। এ বিতর্কে বিতার্কিক সংখ্যা যে কোন সংখ্যার হতে পারে।

৯। জুটি বিতর্ক

এই বিতর্কটিও ‘শো-ডিবেট’ হিসেবে জনপ্রিয়। জীবিত অথবা মৃত বাস্তব জুটি, অথবা সিনেমা, নাটক, কিংবা উপন্যাসে জনপ্রিয় কোন জুটির ভূমিকায় ২ জন করে এ বিতর্কে অংশ গ্রহণ করে। জুটি সংখ্যা যে কোন মাত্রার হতে পারে, যেমনঃ দেবদাস-পার্বতী, অমিত-লাবণ্য, ডি ক্যাপ্রিয়-উইন্সলেট, বাকেরভাই-মুনা ইত্যাদি চরিত্রে বিতর্ক হয়। তারা প্রত্যেকে নিজেদের ত্যাগকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে।

ইংরেজী মাধ্যমে বিতর্কঃ

আলোচিত ৯ ধরণের বিতর্কের মধ্যে আঞ্চলিক বিতর্ক ছাড়া বাকী ৮ ধরণের বিতর্কই ইংরেজী মাধ্যমে করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে ইংরেজী মাধ্যমে ৩ ধরণের বিতর্ক হয়।

১০। Traditional Formate

সনাতনী ধারার বিতর্কের সব নিয়ম নীতি মেনে Traditional Formate এর বিতর্ক হয়।

১১। Parliamentary Formate

ইংরেজী মাধ্যমে Parliamentary Formate কেই বাংলা মাধ্যমে সংসদীয় বিতর্ক বলা হয়ে থাকে। নিয়ম নীতি একই শুধু ভাষা ভিন্ন।

১২। World’s Formate

International Debate Compitition  যে ফরমেটে অনুষ্ঠিত হয় তাকে World’s Formate বলে। এই বিতর্কে একই সাথে একই বিষয়ে ৪টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে বিতার্কিক থাকেন ২জন। তারা Gov-1, Gov-2, Opp-1, Opp-2নামে পরিচিত হয়।

আলোচিত ১২ ধরণের বিতর্কের বাইরেও বিতর্ক থাকতে পারে। তবে প্রতিযোগিতা মূলক বিতর্কে সনাতনী, বারোয়ারী ও সংসদীয় বিতর্ক হয়। অন্যান্য ফরম্যাটগুলো বিতার্কিকদের আকৃষ্ট করার জন্য বা নতুনদের এই শিল্পটির সাথে পরিচিত করার জন্য আয়োজন করা হয়ে থাকে। এই শিল্পটির অব্যাহত চর্চাই পারে আগামী প্রজন্মকে ‘নতুন বাংলাদেশ’ উপহার দিতে। শক্তির জোর নয় যুক্তির জোর দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বিতার্কিকরা অগ্রণী ভূমিকা রাখবে সেই স্বপ্ন আমরা দেখতেই পারি

কৃতজ্ঞতা স্বীকার

মোঃ রাশেদুল আলম রাসেল

সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *